ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে ৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাগিচাপাড়া হোটেল নিউ মায়ের আচল এর সামনে হতে র‌্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, বগুড়ার একটি চৌকষ আভিযানিক দল একটি যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ ২,৫০০/- টাকা জব্দ করা হয়। গত ২২ সেপ্টেম্বর দুপুর ১৪.৩০ ঘটিকায় এ অভিযান পরিচালনা করা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ, লেঃ কমান্ডার বিএন ও কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন বিপুল চন্দ্র রায় (২৯), আরাজী ডেউডোবা গ্রামের জদুনাথ বর্মনের ছেলে ও রিপন (২৮), দক্ষিণ গুবদা গ্রামের অনিলের ছেলে উভয় লালমনিরহাট জেলার আদিতমারী থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক