ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ট্রাভেল ব্যাগে ২০০ বোতল ফেন্সিডিল আটক করলো র‍্যাব-১২

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে অভিনব কায়দা ট্রাভেল ব্যাগে মাদকদ্রব্য বহনকালে ২০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  র‌্যাব-১২।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ০১:৪০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামার চর নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে হতে ২০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব‌্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ১,৫১৭/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ মাহিত (২০), কুষ্টিয়া জেরার দৌলতপুর উপজেলার  বাহির মাদি গ্রামের মৃতঃ নূরুনবীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে খুলনা বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক