ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে মাহমুদুল হাসান (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মাহমুদুল হাসান বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের মৃত শোমের আলী মন্ডল’র পুত্র।স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান গত সোমবার বিকেলে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, গাড়ামাসীতে মৃত্যুর ঘটনা শুনেছি। মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আছে, এলাকায় এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।