ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে চলমান নার্সিং ও মিডওয়াইফারি ইন্সটিটিউটের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ১৬ তম দিন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে নার্সিং ও মিডওয়াইফাই অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে পদগুলোতে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।

গত ৯ সেপ্টেম্বর থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও এই সংক্রান্ত কাউন্সিলের বিভিন্ন পদে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে সারাদেশে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে দেশের সকল নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ীতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে জেলা নার্সিং  ও মিডওয়াইফারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টেকনিক্যাল স্কুল মোড়, পাবলিক হেলথ মোড় ও সদর হাসপাতাল গেইটে অবস্থান নেয়।

এ কর্মসূচিতে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আঁখি তারা, জেলা সমন্বয়ক রুমা হাজারিকা, পাবলিক হেলথ নার্স সেলিনা আক্তার, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক আতিয়া হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী লিটু চন্দ্র রায়, প্রেমা, সাজ্জাদ হোসেন, তারেক হাসান, অনিকসহ শতাধিক নার্স, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন যাবত চলমান এ আন্দোলনের কোনো আশানুরূপ ফল পাচ্ছিলেন না তারা। এরমধ্যে গত রবিবার তাদের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদে দক্ষ ও অভিজ্ঞ ২ জন নার্সকে পদায়ন করা হয়েছে। তবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নসহ বাকি সকল দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা নিয়মিত আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো।  সকল দাবি মেনে না নিলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

লেখক