ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে ২১৪ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরজাগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর রয়েল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে ২১৪ গ্রাম হেরোইনসহ ২ জন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল। গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১৩.৩০ ঘটিকায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মজিবুর রহমান (৫৫),রোডপাড়া গ্রামের মৃতঃ আব্দুস সাত্তারের ছেলে ও মোঃ আলম হোসেন (৪৫), বাতানপাড়া গ্রামের মৃতঃ ইমরান হোসেনের ছেলে, উভয় চাপাইনবাবগঞ্জ সদর থানার বাসিন্দা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ, লেঃ কমান্ডার বিএন ও কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক