ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ সলঙ্গা থানার অন্তর্গত মায়ের আঁচল হোটেলের সামনে বাসের ধাক্কায় মুনজুরুল ইসলাম (৪৪) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়ে‌ছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দি‌কে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষক মুনজুরুল ইসলাম দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত ক‌রে ব‌লেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেন। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে।

এদিকে নিহত স্কুল শিক্ষক মঞ্জুরুল ইসলা‌মের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও এলাকাতে শো‌কের ছায়া নেমে পরে। এক নজর দেখার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ এলাকাবাসী বা‌ড়ি‌তে ভিড় জমায়।

লেখক