ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

রাজবাড়ীতে শিশু শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী প্রদান

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে শিশু শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) জেলা শহরের রাবেয়া লাউঞ্জ এন্ড রেস্টুরেন্টে রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

জেলা শিশু বিকাশ কেন্দ্রের সভাপতি আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নতুন প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুপ্তা সুলতানা, রাজবাড়ী জেলা সাবেক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিশু বিকাশ কেন্দ্রের উপদেষ্টা আজিজা খানম, সাধারণ সম্পাদক গুলশানয়ারা মোস্তফা মিতা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, নতুন প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোক্তা ফরিদা আক্তার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা প্রমুখ।

নতুন প্রজন্ম ফাউন্ডেশনের অংশগ্রহণে জেলার ৬০ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও পঞ্চাশজন মাকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করে রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্র। শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে খাতা, কলম, পেনসিল বক্স, পেনসিল, রাবার, পেনসিল কাটার।আঞ্জুমান আরা বেগম বলেন, রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে এই সহায়তা করা হয়েছে। সংগঠনের উদ্যোগে আমরা বিভিন্ন সময়ে এ ধরণের কাজ করে থাকি। আমরা সব কিছুর উর্ধ্বে মানবিক দিকটাকেই প্রতিষ্ঠিত করতে চাই।

লেখক