ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে আওয়ামী লীগের কর্মকান্ড রুখতে তৎপর জেলা বিএনপি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে শহীদ নুর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মকান্ড রুখতে সার্বক্ষণিক তৎপর জেলা বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে রোববার দুপুরের দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক আইনজীবী লিয়াকত আলী বাবুর নেতৃত্বে এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন মন্ডলসহ দলটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, আজ শহীদ নুর হোসেন দিবস। এই দিনে কোনো ধরনের অপ্রীতিকর, নৈরাজ্য ও সন্ত্রসী কর্মকাণ্ড যেন আওয়ামী লীগ করতে না পারে অর্থাৎ তাদের প্রতিহত করতে আমরা সর্বক্ষণ মাঠে তৎপর রয়েছি। এসময় আগামীতেও যেকোনো পরিস্থিতিতে দলীয় স্বার্থে মাঠে থাকতে সকলকে আহবান জানান তিনি।

লেখক