ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর রাণীনগর রবিবার পহেলা ডিসেম্বর ২০২৪ সকালে উপজেলা খাদ্য বিভাগ খাদ্যগুদাম প্রঙ্গনে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কাটেন মোহাইমেনা শারমীন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, ওবায়দুল ইসলাম উপজেলা খাদ্য কর্মকর্তা, মোছা. তারানা আফরীন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফারজানা হক উপজেলা কৃষি কর্মকর্তা, মোসাদ্দেক খাঁন
উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ উপজেলার ৩৩ জন মিলারদের নিকট থেকে ৪৭ টাকা কেজি দরে ৭৮৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আর সরাসরি কৃষকদের নিকট থেকে ৩৩ টাকা কেজি দরে ১২৯৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

লেখক