ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায়দের পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাকোর (আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা) আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এই ছাগল বিতরণ করা ।

ছাগল বিতরণ করার আগে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ছাগল গ্রহিতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ভিএসএ মোহাম্মদ হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কার ছিদ্দিক, আলীপুর বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, রাজবাড়ী সাকো’র নির্বাহী পরিচালক সালাউদ্দিন বিশ্বাস, নির্বাহী সদস্য আব্দুল হান্নান মিয়া ও রিন্টু চৌধুরী।

এসময় ১৪ জন অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে ২৮টি ছাগল বিতরণ করা হয়।

লেখক