ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে সাবেক রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতার স্মরণে দোয়া মাহফিল 

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মৃত মো. হাতেম সরদারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে সংগঠনটির আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

শুরুতে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মৃত মো. হাতেম সরদারের স্মৃতি চারণ করা হয়। শেষে তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে দোয়া পরিচালনা করেন রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল কুদ্দুস মিয়া। এসময় উপস্থিত জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা রিক্সা ও ভক্সান শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল মজিদ মোল্লা, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন, মো. মমিন মোল্লা, জামাল মোল্লা, রুবেল সরদার, মো. কালাম ফকির, আফজাল সরদার, ফারুক মন্ডল, রাজীব মন্ডল, কামাল শেখ, একেন মন্ডল, রেজাউল শেখ, মহিউদ্দিন ফকির, আলম মোল্লা, ভাসান সরদারসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক