ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

খুলনা জেলা বিএন‌পির আংশিক ক‌মি‌টি ঘোষণায় কয়রা উপজেলা বিএনপির আনন্দ মিছিল

কয়রা উপজেলা প্রতিনিধি, বিএম আলামিন ইসলামঃ

খুলনা জেলা বিএন‌পির আংশিক ক‌মি‌টি ঘোষণা
প্রায় তিন মাস পর খুলনা জেলা বিএন‌পির ক‌মি‌টি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দল‌ধষটির সি‌নিয়র যুগ্ম রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এই তথ‌্য জানা গেছে।

আংশিক ক‌মি‌টিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট আংশিক ক‌মি‌টিতে এ্যাড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

গত ১৯ সে‌প্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএন‌পির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রায় তিন মাস ক‌মি‌টি ছাড়া খুলনা জেলা বিএন‌পির কাজ মুখ থুবড়ে পড়ে। সংগঠন এর কার্যক্রম গতিশীল করার জন্য আজ খুলনা জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।
সেই উপলক্ষে কয়রা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কয়রা উপজেলা সদরে আনন্দ মিছিল করে, উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, শেখ সালাউদ্দিন লিটন, এফ এম মনিরুজ্জামান, যুবনেতা ইছানুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল আমিন খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, আনারুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, কয়রা উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ইমরান, রহুল আমিন বাবু প্রমুখ।

লেখক