ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে ইউএনও উদ্যোগে গরীব সীমিত আয়ের মানুষের মাঝে গরুর মাংস বিক্রি

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন (ইউএনও) উদ্যোগে সীমিত আয়ের মানুষের মাঝে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে প্রাণিসম্পদ অফিস কর্তৃক পরিক্ষীত উপজেলা পরিষদ নিউ মার্কেটে অবস্থিত ন্যায্যমূল্যের দোকানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও কামাল হোসেন।

তিনি বলেন, নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্যারের দিকনির্দেশনা মোতাবেক সীমিত আয়ের মানুষ যাতে ১৫৮ টাকায় মাংস খেতে বা তাদের আমীষের চাহিদা পূরণ করতে পারেন সে বিবেচনায় প্রতি শুক্রবার এ আয়োজন করা হয়েছে।
এখান থেকে ৬৩০ টাকা কেজি দরে সর্বনিম্ন ২৫০ গ্রাম এবং সর্বোচ্চ ১ কেজি মাংস ক্রয় করা যাবে উল্লেখ করে এ কার্যক্রম আগামীতে চলমান থাকার কথা জানান।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার আবু আনাস, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

লেখক