ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আওয়ামী লীগ নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও হাত ভাঙা ও মাথায় গুরুতর জখম অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয় তাকে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ পূর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সেলিম রেজা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

আহত আওয়ামী লীগ নেতার ছেলে মো. জলিল বলেন, আজ বৃহস্প‌তিবার সকালে ২৫/৩০ মত দুর্বৃত্তরা পূর্নবাসন এলাকাকা থেকে বাবাকে ধরে একটি অটোভ্যানে তুলে নিয়ে যায়। এরপর তারা বাবাকে ডান হাত ভেঙে দুই পায়ের রগ কেটে দিয়ে অচেতন অবস্থায় পূর্ববাঐতারা স্কুলের সামনে ফেলে যায়।

পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন।

লেখক