ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

চট্টগ্রামে সাদাকা ফান্ডের বর্ষপূর্তি উপলক্ষে চতুর্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

সমাজের গরীব ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত সাদাকা ফান্ড কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী সম্মেলন- ২০২৪ খ্রিঃ অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২০ ডিসেম্বর)২৪ খ্রিঃ- বেলা ২ ঘটিকার সময় স্টিলমিল খেজুরতলা রোডের শেষ মাথায়, সাগর পাড় স্থানে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে অসহায় মানুষের সাহায্যের লক্ষে সদস্যদের মধ্যে মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে ফান্ডের উদ্দেশ্য, কার্যক্রম, বাস্তবায়ন সম্পর্কে দিকনির্দেশনা তুলে ধরা হয় এবং একটি মানব কল্যানে নিবেদিত সেবামূলক ফাউন্ডেশন গড়ার লক্ষে, সকল সদস্য প্রতিশ্রুতিবদ্ধ হন।
এ-সময় অতিথির মাধ্যমে একজন গরীব ও অসহায় মানুষের হাতে সাদাকা ফান্ডের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন এবং একজন গৃহহীন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য গৃহের ভিত্তি প্রস্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয় -২, চট্টগ্রাম।

বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী শিকদার এক্সিকিউটিভ ডিরেক্টর, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন।
ও হাকিম মোহাম্মদ সেলিম রেজা, সমাজ সেবক ও প্রভাষক চট্টগ্রাম ইউনানী মেডিকেল কলেজ।
এতে আরও উপস্থিত ছিলেন সাদাকা ফান্ডের বিভিন্ন প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং সমাজের নানান শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আশরাফুজ্জামান সভাপতি সাদাকা ফান্ড।

লেখক