পার্থ বেপারী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
জেলা আনসার ও ভিডিপির আয়োজনে ০৫/০১/২০২৫ খ্রিঃ রবিবার সকালে ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ভিডিপি দিবস-২০২৫ উদযাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান , ঝালকাঠি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য পুলিশ সুপার, জনাব উজ্জ্বল কুমার রায় , ঝালকাঠি মহোদয়। দিনের শুরুতে আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। অতঃপর ভিডিপি দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।