ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে ৩ দিন ব্যাপী তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে পার্বতীপুর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্ত্বর হতে একটি র‍্যালী পার্বতীপুর বাসটার্মিনালে এসে শেষ হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, পার্বতীপুর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল কবির বাদল, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রমুখ। এই বিজ্ঞান মেলায় উপজেলার সরকারী-বেসরকারী স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রযুক্তি দিয়ে সাধারন মানুষদের চিত্র দেখানো হচ্ছে। আগামী ১৬ জানুয়ারী বৃহস্পতিবার এই মেলার সমাপ্তি ঘোষণা করা হবে।

লেখক