ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক জেলা পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াদ হোসেন।
জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত জেলার “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির উদ্যোগে কালুখালী উপজেলার গান্ধীমারা বাজার এলাকায় বিভিন্ন নিত্য পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শণ করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে গান্ধীমার বাজারের মেসার্স ফকির এন্ড সন্সকে পাঁচ হাজার টাকা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মুন্না স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়
জেলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্র্স্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক