ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নাগেশ্বরীতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সহ গ্রেফতার তিন

বিপুল রায় কুড়িগ্রাম প্রতিনিধিঃ

নাগেশ্বরী উপজেলার থানা প্রশাসন অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সহ তিন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাগেছে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেনকে আটক করে
কচাকাটা থানা পুলিশ । আটককৃত জুয়েল নারায়নপুর ব্যাপারী পাড়া গ্রামের আকবর আলীর ছেলে। সে সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা।
অপরদিকে নাগেশ্বরী নুনখাওয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক তৈমুর রহমানকে ১০ ফেব্রিয়ারি সোমবার আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
আটককৃত তৈমুর রহমান নুনখাওয়া দক্ষিণ সারিসুরি গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র। আটককৃত তৈমুর রহমান নুনখাওয়া ইউনিয়ন ৮নং
ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলো।
এছাড়াও ১১ ফেব্রুয়ারি নাগেশ্বরী পৌরসভার ভাই ভাই মোড় থেকে নাগেশ্বরী পৌর শাখার যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত খোরশেদ আলম পৌরসভার বানিয়া পাড়া ফকিরটারী গ্রামের মৃত মোক্তার হোসেন বাচ্চার ছেলে।

লেখক