মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে আগামী ১৯ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমণ উপলক্ষে জনসভার প্রস্তুতি উপলক্ষে পথসভা করেছে রাজবাড়ী জেলা বিএনপি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন দলটির কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. আসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।