ব্রেকিং নিউজ উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই : রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মরাজবাড়ীতে সদর সরকারি খাদ্যগুদামে মৌসুমের আমন ধান সংগ্রহ শুরু‎বেতাগীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা এনামুল হক সালামফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলন

রাজবাড়ীতে বিএনপির জনসভা সফল করতে পৌর বিএনপির প্রস্তুতি সভা

রাজবাড়ী প্রতিনিধিঃ

আগামী ২৩ ফেব্রুয়ারি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে রাজবাড়ীতে জনসভার প্রস্তুতি সভা করেছে পৌর বিএনপি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজি, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমূখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক