ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রী

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) :

কৃষককে লাভবান করতে প্রয়োজনে কৃষকের কাছ থেকে সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহ করা হবে। কৃষকেরা ধান নিয়ে এলে লক্ষ্যমাত্রা পূরণ হলেও অতিরিক্ত ধান সংগ্রহ করা হবে। কৃষক যাতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো সিন্ডিকেট বা চক্রের কাছে এ কার্যক্রম জিম্মি হতে দেওয়া হবে না।

শনিবার (২১ নভেম্বর) জয়পুরহাটের কালাইয়ে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)।

প্রতিমন্ত্রী জানান, গত ১৪ নভেম্বর সারা দেশে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ মৌসুমে প্রতি কেজি ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের তুলনায় এক টাকা বেশি। কালাই উপজেলায় ৬৬৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা পূরণের পরও কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে। বাজারে ধানের দাম তুলনামূলক কম থাকায় কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান দেওয়ার আহ্বান জানান তিনি।

খাদ্যগুদামে ধান দিতে কৃষকদের হয়রানি ও সিন্ডিকেটের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ধান সংগ্রহে কোনো চক্র নেই। প্রতিটি সংগ্রহ কেন্দ্রে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছেন। ধান দিতে গিয়ে কোনো কৃষক সমস্যার সম্মুখীন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) কিংবা সরাসরি তাঁকে জানানোর পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, তদারকি কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ৩ হাজার ৯০৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯৪৩ মেট্রিক টন, পাঁচবিবিতে ১ হাজার ৯২ মেট্রিক টন, আক্কেলপুরে ৬০১ মেট্রিক টন, কালাইয়ে ৬৬৩ মেট্রিক টন এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়া কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আজিজ আকন্দ ও ক্ষেতলাল উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লেখক