ব্রেকিং নিউজ উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই : রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মরাজবাড়ীতে সদর সরকারি খাদ্যগুদামে মৌসুমের আমন ধান সংগ্রহ শুরু‎বেতাগীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা এনামুল হক সালামফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলন

রাজবাড়ীতে যৌনপল্লী থেকে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ মুক্তা (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড় মাদারটিয়া এলাকার মৃত আবুল হাসেমের মেয়ে। বর্তমানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর মেইন গলিতে সাদ্দামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এসআই মোঃ সেলিম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালায়। অভিযানে যৌনপল্লীর তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির সামনের গলি থেকে মুক্তাকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মুক্তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

লেখক