ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সদর সরকারি খাদ্যগুদামে মৌসুমের আমন ধান সংগ্রহ শুরু‎বেতাগীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা এনামুল হক সালামফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেও

পার্বতীপুরে অটো-পিকআপ জীপ সংঘর্ষে একজন নিহত, মুমূর্ষু অবস্থায় ৫ জন হাসপাতালে 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুর-সৈয়দপুর সড়কের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এলাকায় আজ শনিবার বিকেল সোয়া চারটায় অটো রিকশা ও সেনাবাহিনীর গাড়ির সাথে সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর সিএমএইচ ভর্তি করা হয়া হয়েছে। নিহত অটো যাত্রী তৈয়ব আলী’র (৪৮) বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামে। তিনি একজন আনসার সদস্য ছিলেন। তিনি ছুটি শেষে কর্মস্থল চট্টগ্রাম যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পার্বতীপুরের সুন্দরপীর পাটোয়ারী পাড়া গ্রামের নুর আলম ৭ জন যাত্রী নিয়ে পার্বতীপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলো। এসময় সৈয়দপুর থেকে পার্বতীপুরগামী শহীদ মাহবুব সেনানিবাসের একটি পিক-আপ জীপের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তৈয়ব আলী মারা যায়। মুমূর্ষু অবস্থায় রংপুর তারাগঞ্জ উপজেলার রুবিনা (৪০), ফাতেমা আকতার (৬০), লাল মিয়া (৫০) ও চিরিরবন্দর উপজেলার ফাহিন ইসলাম (৩৫) কে রংপুর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেনাবাহিনীর এক সদস্য জানান, যাত্রীবাহী অটো রিকশাটি অপর একটি অটোকে ওভারটেক করতে গিয়ে তাদের সামনে এসে পড়াতে দূর্ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।
পার্বতীপুর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার হারুনুজ্জামান বলেন, মুমূর্ষু অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিলো, তাদের রংপুর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সবাই বেঁচে আছেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক