ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আগামী নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী: অধ্যাপক আনোয়ারুল ইসলাম

মোস্তফা কামাল মামুন, জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ৪টি আসনের মধ্যে কুড়িগ্রাম-১ আসন (নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কচাকাটা থানা) নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন।

জাতীয় নির্বাচনের জন্য শুরু হয় সকল দলের প্রার্থী ঘোষণা হিড়িক।
তারই ধারাবাহিকতায় এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী হলেন, ভুরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান, রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর রংপুর মহানগরী।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর, মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, গতকাল জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় নির্দেশনা হিসেবে কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, অধ্যাপক আজিজার রহমান সরকার স্বপন ও মাওলানা আফজাল হোসেন সরকার প্রমুখ।

লেখক