ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস কম্পিটিশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর সরকারি স্কুল এন্ড কলেজে স্কিলস কম্পিটিশন প্রতিযোগিতা’২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর। বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব এ,জেড,এম মেনহাজুল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মনজুরুল আলম প্রমুখ। উক্ত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আহসান হাবিব। স্কিলস কম্পিটিশন প্রতিযোগিতায় বিভিন্ন স্টলে প্রশিক্ষণার্থীদের নিয়ে স্কিলস কম্পিটিশনের বাস্তব চিত্র তুলে ধরা হয়। এসময় কলেজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক