ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১০ গ্রামের মানুষের বিক্ষোভ ও মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুরের সোনাপুকুর দক্ষিণ পাড়া গ্রামে কয়েকটি পরিবারের সদস্যদের উপর সংঘবদ্ধ অস্ত্রধারী দুর্বৃত্তদের হামলা ও বাসা-বাড়িতে লুটপাটের প্রতিবাদে ১০ গ্রামের অন্তত সহস্রাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের চাকলাবাজার রোডে বিক্ষুব্ধ লোকজন সকল অপরাধীদের গ্রেফতারের দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে এ বিক্ষোভে অংশ নেয়। মিছিল শেষে প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ সারিতে মানববন্ধন কর্মসূচিও পালন করে। এতে বক্তব্য রাখেন, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল করিম, মঞ্জুরুল ইসলাম প্রমুখ। বক্তারা জানায়, সোনাপুকুর মিস্ত্রীপাড়া গ্রামের বাবলু হোসেনের নেতৃত্বে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত গত মঙ্গলবার রাতে ৮৫ বছর বয়সী বছিরউদ্দিন, রেবেকা খাতুন সহ ৪-৫ টি পরিবারের বাসাবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ক্ষতিসাধন করে। ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠির আঘাতে গুরুতর জখম করা হয় চার ব্যক্তিকে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। থানায় মামলা দায়ের হলেও (মামলা নং-২৬) কোন আসামী গ্রেফতার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চালু রয়েছে।

লেখক