ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রমজানের আগে টিসিবি না পেয়ে হতাশ প্রায় ৪০ হাজার পরিবার, পার্বতীপুরে বিগত দুই মাস টিসিবি পণ্য পায়নি সুবিধাভোগীরা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

স্মার্ট কার্ড জটিলতায় গত ২ মাস (জানুয়ারী/ফেব্রুয়ারী) ধরে টিসিবি পণ্য পায়নি পার্বতীপুরের ৩৯ হাজার ৪২৮ জন সুবিধাভোগী পরিবার। পবিত্র রমজানের আগে টিসিবি পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। স্মার্ট কার্ডের অভাবে তা বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পার্বতীপুরের ১০ ইউনিয়ন ও পৌরসভার টিসিবি পণ্য পাওয়ার উপযোগী কার্ডধারীর সংখ্যা প্রায় ৪০ হাজার। পূর্বে হাতে লেখা কার্ডের মাধ্যমে তাদের টিসিবি পণ্য দেওয়া হতো। সরকারী নির্দেশনা অনুযায়ী সুবিধা ভোগীদের স্মার্ট কার্ডের জন্য আবেদন পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ২শ কার্ড চুড়ান্ত হয়েছে। কিন্তু কোন কার্ড এখন পর্যন্ত ঢাকা থেকে আসেনি। কার্ডের অভাবে ২ মাস টিসিবি পণ্য বিতরণ করাও সম্ভব হয়নি।
মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর (মুন্সিপাড়া) গ্রামের দিনমজুর আজিজার রহমান বলেন, সরকারী টিসিবি পণ্য দিয়ে সংসারটা ভালোই চলছিলো তার। কিন্তু ২ মাস টিসিবি পণ্য না পাওয়ায় সংসার খরচ অনেকটা বেড়ে গেছে। রমজান মাসের আগে টিসিবি পাবো আশা করেছিলাম। কিন্তু স্মার্ট কার্ডের অভাবে এখনো তা পেলাম না। এতে রমজানে কষ্ট হবে আমাদের। আরেক সুবিধাভোগী হাসানুল হক বলেন, রমজানকে উপলক্ষ্য করে পুরাতন কার্ড দিয়ে হলেও পণ্যগুলো দিতে পারতো সরকার।
পার্বতীপুরের টিসিবি ডিলার সাদ্দাম হোসেন জানান, টিসিবি পণ্য বিতরণের জন্য তারা ১০ জন ডিলার রয়েছেন। স্মার্ট কার্ড না আসায় জানুয়ারী ও ফেব্রুয়ারীর টিসিবি পণ্য দেওয়া যায়নি। তবে, পার্শ্ববর্তী চিরিররন্দর উপজেলা ও নীলফামারী জেলাতে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি। প্রশাসন চাইলে স্মার্ট কার্ড ছাড়াও হার্ড কপি দেখে টিসিবি বিতরণ করা সম্ভব। তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে অন্যান্য পণ্যের সাথে এবার ছোলা বুটও সংযুক্ত করেছে সরকার।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুর জানান, আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি আমি অবগত ছিলাম না। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লেখক