ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি জামিউল সম্পাদক রিয়াজুল

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৭মার্চ (শুক্রবার) উপজেলার ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে ২জন ও সাধারন সম্পাদক পদে ২জন  প্রতিদ্বন্দ্বিতা করেন।

এরমধ্যে আবু হারেছ মোঃ জামিউল আহসান (চেয়ার) ৩১২ ভোট পেয়ে সভাপতি ও রিয়াজুল ইসলাম (ঘোড়া) ৩৩৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন।

তবে সাংগাঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় শাহ়আলম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু সাঈদ মোঃ সাহরুল হুদা জানান,বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

লেখক