ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর উদ্যোগে দিবসটি পালন করা হয়।

আজ শনিবার ৮ মার্চ ২০২৫ সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালীতে অংশ গ্রহণ করেন সরকারের বিভিন্ন দফতরের অফিসার, স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থী,সুশীল সমাজের প্রতিনিধিগণ।দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ এমরান হোসেনের পরিচালনায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃকামাল হোসেন।

অন্যদের মধ্যে দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প বিষয়ক সমন্বয়কারী মোঃ আবু হেনা ফিরোজ, শিক্ষার্থী রাত্রি, সুমাইয়া, তাবাসসুম প্রমুখ।

লেখক