ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

আত্রাইয়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রকাশ্যে ফাঁসি চেয়ে ছাত্র ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

আত্রাইয়ে নারী নির্যাতন ও ধর্ষণের
প্রকাশ্যে ফাঁসি চেয়ে ছাত্র ছাত্রীদের
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে আত্রাইয়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রকাশ্যে ফাঁসি চেয়ে ছাত্র ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ ছাত্র সমাজের আয়োজনে আজ মঙ্গলবার (১১ মার্চ) ২০২৫ সকাল ১১টায় উপজেলা মেইন গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি সাধারণ ছাত্র সমাজের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা ছাত্র প্রতিনিধি মো.তারেক আহমেদ সম্রাট।তিনি বলেন,”নারী নির্যাতন ও ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ থেকে এই অপরাধ নির্মূল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।”

এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে নারী নির্যাতনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মো.দেওয়ান মেহেদী, মো.সাহেদ সারওয়ার , মো.সোহাগ, ইশরাক জাহান জয় প্রমুখ।

এই আয়োজনের মাধ্যমে নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

লেখক