মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে নৃ-গোষ্ঠী আদিবাসী সমাজ উন্নয়নের পক্ষ হতে পার্বতীপুর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেন শতাধিক আদিবাসী সহ তাদের নেতা বিমল মুর্মূ। আজ বুধবার বেলা ১১ টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনকে আদিবাসী সমাজ উন্নয়ন চেয়ারম্যান বিমল মুর্মূ, ভাইস চেয়ারম্যান আমিন হাঁসদা ও সাধারণ সম্পাদক এফ্রাইন টুডু, আদিবাসীদের পক্ষে ফুল দিয়ে বরণ করেন শতাধিক আদিবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আদিবাসীদের উদ্দেশ্যে বলেন, পার্বতীপুর উপজেলার নৃ-গোষ্ঠীদের নিয়ে তাদের জীবন-মান উন্নয়নের জন্য তাদের নিয়ে কাজ করে যাবেন।