ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

পার্বতীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ (২৬ মার্চ) বুধবার উপজেলা প্রশাসনের উদ্যাগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, মডেল থানার ওসি আব্দুস ছালাম, রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনের কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিকে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধ্বনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধ্বনায় সাবেক মেয়র এ,জেড,এম মেনহাজুল হক, উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন ও উপজেলা কমান্ডার রিয়াজ মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেয়। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক