ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

আত্মসমর্পণ করতে এসে কারাগারে গোয়ালন্দের সাবেক মেয়র

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলকে কারাগারে পেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (১০ এপিল) দুপুরে রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচার মোসাম্মৎ জাকিয়া পারভীন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নজরুল ইসলাম মন্ডলসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। নজরুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহীন ফকির নামে আরেক শিক্ষার্থী রাজবাড়ী সদর উপজেলায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৮৭ জন আসামির মধ্যে নজরুল ইসলাম ৪ নম্বর আসামি।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও গুলি বর্ষণের অভিযোগ দায়ের করা মামলায় জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারিভীন  আসামি নজরুল মন্ডলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লেখক