ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলকাটা লাশ উদ্ধার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় গাড়ি চালকের গলাকাটা রাসেদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০), তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যান চালক।

তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের যে কোনো সময়ে দুষ্কৃতিকারীরা তাকে জবাই করে হত্যা পর রাস্তার পাশে ফেলে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।

নিহত রাসেদুল ইসরামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল। আজ তার লাশ পাওয়া গেলো। এই হত্যার দ্রুত বিচার চাই। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না।

তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

লেখক