ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

পার্বতীপুরে ডেমোক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের আয়োজনে অন্তর্ভুক্তিকরন আলোচনা সভা অনুষ্ঠিত 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, ডেমোক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান, পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আস্থা জেলা পর্যায়ের নাগরিক প্লাটফর্মের সদস্য মাহমুদুর রহমান, সাবেক কাউন্সিলর রুস্তম আলী, সাংবাদিক মেনহাজুল ইসলাম, সঙ্গীতশিল্পী সঞ্জিত কুমার রায় প্রমুখ। সঞ্চালনা করেন, ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার নাজমুল ইসলাম।
বক্তারা আগামীতে এলাকায় কোনো ধরণের অসদাচরণ বা অনিয়মের ঘটনা ঘটলে, অংশগ্রহণকারীরা হুইসেল ব্লোয়ার হিসেবে ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করে এ বিষয়ে আরও জোরালো মতামত তুলে ধরেন এবং কতৃপক্ষ আগামীতে এ ধরনের আলোচনা আরও বড় পরিসরে আয়োজনের প্রতিশ্রুতি দেন।

লেখক