ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সহ-সভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সেলিম, দপ্তর সম্পাদক তারেক রহমান। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিয়ার শিকদার, রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সহ-সভাপতি রবিন কুমার দাস, কলেজ শাখার সহ-সভাপতি সাগর শেখ, হাবিব মুন্সী, আব্দুন নাফীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, এনসিপি দেশে ঘটে জুলাই-আগষ্ট আন্দোলনটাকে নিজেদের একক কৃতিত্ব মনে করছেন। তাদেরও মনে রাখা উচিত বিএনপি এবং তার অঙ্গসংগঠনগুলো দীর্ঘ ষোলো সতেরো বছর যাবৎ এই সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং বিভিন্ন সময়ে ভিন্নভাবে চেষ্টা চালিয়েছে। এটা তারও একটা সুফল আমরা পাচ্ছি। আন্দোলনের সমন্বয়করা এখন একটা দল তৈরি করে দেশের অন্যান্য দল এবং মানুষের উপর নির্যাতন বা হত্যাযোগ্য চালাবে এটা আমরা কখনোই মেনে নেবো না।

তারা আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সুষ্ঠু রাজনীতি করে। তাই সুষ্ঠুভাবেই এই পারভেজ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি আমরা। তবে এরপরেও যদিও দ্রুত সময়ের মধ্যে এঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হয়, তবে আমরা কিন্তু আরও জোড়ালোভাবে মাঠে নামতে বাধ্য হবো।

লেখক