ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত কামাল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল সিকদার জানান, সকালে কামাল তার বাবা সাইদ ও ভাগ্নে রাজুকে সাথে নিয়ে বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করতে যান। এসময় হঠাৎ আকাশে মেঘ করে ও হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। এসময় বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই কামাল নিহত হন। এসময় তার ভাগ্নে রাজু আহত হন। রাজুকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে রাজু আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলার জামালুপওে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লেখক