রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ডিপ্লোমা ডিগ্রিকে ¯স্নাতক (পাস কোর্স) এর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের সামনে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানবন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, আমিনুল ইসলাম, রোমান হোসেন, প্রথম বর্ষের শিক্ষার্থী কোকিলা দেবনাথ ও বিজয় বিশ্বাস।
এসময় শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমাদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। আমরা সকলেই এইসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে এই ডিপ্লোমাতে ভর্তি হই। কিন্তু আমাদের সার্টিফিকেটের মান ডিগ্রির সমমান নয়। এটা একটা বড় ধরণের বৈষম্য। দীর্ঘদিন আমরা আমাদের ডিপ্লোমাকে ডিগ্রির (পাস কোর্স) সমমান করার দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার আমাদের কোন কথায় কর্ণপাত করছে না। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আগামিতে কঠোর আন্দোলন গড়ে তুলবো। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।