ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ভারতীয় ৫৭০ বোতল মদ আটক, বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা

আতিকুর রহমান খান, ঝিনাইগাতী ( শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ জিরো পয়েন্ট এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৭০ বোতল মদ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন তদন্ত কর্মকর্তা আজম, এসআই হাসেম, এসআই হারুন ও এসআই জামালসহ পুলিশের একটি চৌকস দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতের দিক থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা মদের একটি বড় চালান জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ওসি আল আমিন বলেন, “আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে, আজ ভোরে একটি বড় চালান সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারে। সে অনুযায়ী আমরা সতর্ক অবস্থানে ছিলাম এবং মদের বোতলগুলো জব্দ করতে সক্ষম হই। বর্তমানে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সীমান্ত এলাকায় অবৈধ মদ চোরাচালান প্রতিরোধে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লেখক