ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

আন্ত হাইস্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্ত হাইস্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণ করেন বোয়ালী উচ্চ বিদ্যালয় ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়। বির্তকের বিষয়, মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।
এ সময় বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পিয়ারা বেগম, অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আ ন ম নায়েবুর রহমান মাসুদ। অনুষ্ঠানের শুরুতে বালিগাঁও উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করেন। এসময়ে কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা সদস্য নওশের আহমেদ, ইসমাইল হোসেন মোড়ল ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন

লেখক