ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ভোক্তার অভিযানে ৩ টি ফার্মেসীতে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর বাজারে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার আলাদিপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই ) মো. আশিকুর রহমান।

অভিযানে পণ‌্যের মোড়ক ইত‌্যাদি যথাযথভাবে ব‌্যবহার ও সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধে আলাদিপুর বাজারের মেসার্স মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা, প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় একই বাজারের মেসার্স প্রবি স্টোরকে ১০ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ওই বাজারের ভেনাস ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি ফার্মেসীতে বিভিন্ন অপরাধে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক