ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন গ্রেফতার

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগ নেতা  ইঞ্জিনিয়ার মো.  আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৯ মে) বেলা পৌনে ১২ টার দিকে শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী জেলা পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে বেলা পৌনে ১২ টার দিকে রাজবাড়ী জেলা শহরের পান্না চত্বর এলাকা থেকে  রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি জেলা শহরের ২ নম্বর বেড়াডাঙ্গা এলাকার মরহুম আবুল হোসেনের ছেলে।

রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাফিজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানানা, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক