ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২

মো. নাহিদুল ইসলাম ফাহিম, নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আলামিন সরদার (২২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) দুপুর সোয়া ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার রাজবাড়ী জুট মিলস এর সামনে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় মোটর সাইকেলের বাকি দুই আরোহী গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আলামিন সরদার রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে। ঘটনায় আহত আরোহীরা হলেন, মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের সালাম প্রামাণিকের ছেলে শিমুল প্রামানিক (২২) ও ভগিরথপুর গ্রামের নাছির শেখের ছেলে ইয়াছিন শেখ (২৪)।

প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, নিহত আলামিন ও আহতরা রাজবাড়ী জুট মিলে শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে দুপুরে তারা তিনজন এক মোটর সাইকেলে করে বাড়ি ফেরার জন্য বের হয়। এসময় জুট মিল থেকে মোটর সাইকেল টি মহসড়কে ওঠা মাত্রই রাজবাড়ী থেকে গোয়ালন্দ গামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষনা করেন। বাকী দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলাদিপুর হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ট্রাকের চালক ও চালকের সহকারী ট্রাক রেখে পালিয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক