ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নালায় পরে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নালায় পরে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (৩০মে) সকাল ৯ টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের এ ঘটনাটি ঘটে।

নিহত প্রতিবন্ধী শিশুটির নাম অনিত শেখ (১১)। সে ওই ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের শামসুল শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে শিশুটির বাড়ির পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শেখর দাস নামের এক ব্যক্তি। তিনি খেয়াল করেন একটি শিশু নালায় পরে গেছে, পরে তিনি লোকজন ডাকেন এবং পরে ওই শিশুটির বাড়ির লোকজন খবর পেয়ে অন্যান্যদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে। এরপর শিশুটিকে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, বাড়ির পাশে নালার পানিতে পরে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। সুরতহাল শেষে শিশুর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক