ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

মরহুম মীর্জা আব্দুল জব্বার বাবু স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচে অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে মরহুম মীর্জা আব্দুল জব্বার বাবু স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) বিকাল ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে কালিয়া হরিপুর ইউনিয়ন ১, ২, ৩, ৪ নং ওয়ার্ড বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মরহুম মীর্জা আব্দুল জব্বার বাবু স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “ক্রিয়াই শক্তি ক্রিয়ায় বল মাদককে না বল সবাই মিলে মাঠে চল”লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে দেহ মন সবই ভালো থাকে, আমার দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া খেলাধুলাকে বেশি পছন্দ করেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। যুব সমাজ যখন মাদকের ছোবলে দিশেহারা তখন কালিয়া হরিপুর ইউনিয়নের যুবসমাজ যে খেলার আয়োজন করেছে এটার জন্য আমি আজও কমিটিকে অবশ্যই ধন্যবাদ জানাই।

ম্যাচটি শুভ উদ্বোধন করেন মরহুম মির্জা আব্দুল জব্বার বাবুর সহধর্মিনী মির্জা মুরশিদা জাহান (নিপা)।

মির্জা মুরশিদা জাহান (নিপা) উদ্বোধনী বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই, খেলাধুলা নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত রাখে, তিনি মরহুম মির্জা আব্দুল জব্বার বাবু স্মৃতিচারণে বলেন, কালিয়া হরিপুর ওর নিজের ইউনিয়ন, তার ইচ্ছা ছিল এই ইউনিয়নে অনেক উন্নয়ন মূলক কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
বিশেষ দ্রষ্টব্য: খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

লেখক