ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পবিত্র আশুরা উপলক্ষে নানা আয়োজন

রাজবাড়ী প্রতিনিধিঃ

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) শহীদ হন।

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম (রা.) এর শাহাদাত বার্ষিকী পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার আয়োজনে রবিবার (৬ই জুলাই) সকাল ১০ টার কিছুক্ষণ পর খানকা শরীফ মসজিদ প্রাঙ্গণ (বড় মসজিদ) থেকে একটি শোক মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে আঞ্জুমান-ই-কাদেরীয়ার কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ঢাকা আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি মাহবুবুল আলম দুলাল, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার (ভারপ্রাপ্ত) সভাপতি নাসিম শফি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল মিয়াসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ২০ হাজারের বেশি ভক্ত মুরীদান এই শোক মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বড় মসজিদে হযরত ইমাম হোসাইন (রা.) সহ কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাসে শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেতার কামানায় করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী আঞ্জুমান ই কাদেরীয়ার (ভারপ্রাপ্ত) সভাপতি নাসিম শফি বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। দিবসটি ঘিরে দিনব্যাপী আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, পবিত্র আশুরা উপলক্ষ্যে জেলা সদরে শান্তিপূর্ণ ভাবে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

লেখক