ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে পুলিশের চেকপোস্ট অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ৩

মোঃ তৌহিদ হাসান, বগুড়া স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় পুলিশের চেকপোস্ট অভিযানে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র।

বৃহস্পতিবার (১ আগস্ট ২০২৫) রাত ১২টা ৫ মিনিটে রংপুর-ঢাকা মহাসড়কের মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন: কুরাইশ আহম্মেদ (২৫) – সাং: চর পশ্চিম ধনীরাম, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম। মো. রাজু মিয়া (৩২) – সাং: সাতপাটকি মহেন্দ্রনগর, থানা: লালমনিরহাট সদর। মো. আ. রাজ্জাক (২১) – সাং: বস্তি খাটামারি, থানা: লালমনিরহাট সদর।

তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

লেখক