ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর প্রেসক্লাবের সদস্যরা।

আজ (০৮ আগস্ট) শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন, সময় টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নাগরিক টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম ফজলুল হক, দৈনিক করতোয়া’র দিনাজপুর প্রতিনিধি শাহারিয়ার মাহবুব শহীদ হিরু, ডিবিসির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, এসএ টিভি দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলাম ও অন্যান্য সাংবাদিকবৃন্দ সহ দিনাজপুর টি,সি,এর চিত্র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লেখক