ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

শিবগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে বাবার অভিযোগ

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার শিবগঞ্জ বন্দরের মমিত ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

রোববার সকালে নিহত নবজাতকের বাবা ফয়সাল সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ সদর ইউনিয়নের চাঁদনীয়া গ্রামের বাসিন্দা ও সদর ইউনিয়ন আনসার কমান্ডার ফয়সাল সরকার গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তার স্ত্রীকে প্রসবজনিত কারণে উক্ত হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত নার্সরা প্রথমে জানান, রোগীর অবস্থা জটিল, এখানে চিকিৎসা সম্ভব নয়। পরে অন্য এক নার্স আশ্বস্ত করে বলেন, রোগীকে এক রাত রাখলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার উন্নতি করা যাবে। এ কথা বিশ্বাস করে ফয়সাল সরকার স্ত্রীকে ক্লিনিকে রেখে ডিউটিতে চলে যান।
পরদিন শনিবার সকালে পরিবারের সদস্যদের কোনো অনুমতি ছাড়াই নরমাল ডেলিভারি করানো হয়। এতে নবজাতকের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে শিশুটিকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ক্লিনিকের মেডিকেল অফিসার মানিক বলেন, “নরমাল ডেলিভারি আল্লাহ প্রদত্ত সিস্টেম। সেখানে রোগী বা নবজাতকের মৃত্যু হলে ডাক্তারের কি করার আছে?”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

লেখক